যদি
ফিরে পেতাম ছোট্ট বেলা
সামিয়া
ইসলাম
শরিয়তপুর জেলার ছোট্ট একটি গ্রাম মনুয়া সেই গ্রামের ছোট বালিকা আমি আজ কত বড় হয়ে গিয়েছি!!!!!!!!
মনে পরে
এই বৃষ্টির দিনে মনে পরে সেই কথা যখন
প্রাইমারি তে পড়ি বৃষ্টি দেখলেই স্কুল থেকে বই নিয়ে বেড়িয়ে পরতাম আর মায়ের কত
বকোনি খেতাম মা বলত তোকে না কত দিন কইছি
বৃষ্টি দেখলে বের হবিনা বই গুলো কেন
ভিজিয়েছিস ?
কে শুনে কার কথা আবার বৃষ্টি হলে সেই
একি ভুল মা রেগেমেগে বলত,
এত জ্বালাস কেন আমাকে তোদের ছেড়ে
কিন্তু চলে যাব হুম এই বলে দিলাম ।
মায়ের কথা না শুনে বৃষ্টি দেখলেই
ভিজতাম
আর মায়ের বকুনি খেতাম।
এখন কত বড় হয়ে গিয়েছি.........।।
এখন আর মায়ের সেই মিষ্টি বকুনি নাই
অনেক মিছ করি মায়ের বকুনি । ইচ্ছে করে আবার যদি পারতাম সেই জীবনে ফিরে যেতে বৃষ্টি
দেখলেই বাইরে বেড়িয়ে পরতাম গ্রামের সেই ছোট দলবল নিয়ে আর মা যখন রেগে মেগে লাঠি
নিয়ে তাড়া করতে আসত তখন তড়িঘড়ি করে ঝুপে ঝারে পালিয়ে যেতাম কত না কাঁটার আঘাত
খেয়েছি । আর যখন জ্বরে পরে থাকতাম তখন মা বলত শুয়ে আছিস কেন জা বাইরে বৃষ্টি পরছে
ভিজতে যা আর আমার সেই দলবল জানালা দিয়ে
তাকিয়ে থাকত অধির আগ্রহে কবে আমি আবার তাদের নিয়ে গ্রামের ছুটাছুটি করব আর
প্রতিবেশীদের গাছের আম চুপি চুপি পেড়ে ওদের কে দিব ।
সবি আজ সৃতি, সৃতি হয়ে ই থাকবে
চাইলে ও আর ফিরে যেতে পারব না সেই ছোট্ট
বেলা।
শুধু সব কিছু মধুর সৃতি হয়ে থাকবে
সারাজীবন আর মনের ভিতর এগুল নাড়া দিবে বারে বার।
আর এটাই হল গ্রামের বেড়ে উঠার ছোট্ট
ছেলেমেদের মধুর গল্প.


Comments
Post a Comment