বর্ষবরণ
মোঃ মুজাহিদুল ইসলাম
নব আনন্দ,
নব চেতনায়।
পুরনো যা কিছু,
দেই তা বিদায়।
সত্য সুন্দর,
পাথেয় করি।
চলো সবাই,
নিজেরে গড়ি।
সবাই একসাথে,
প্রাণের উৎসব।
সাম্য সম্প্রীতির,
হোক কলরব।
নব প্রভাতে,
নবীন স্পর্শ ।
পুরোনো আমাতে,
নতুন আমি
জানিয়ে যাই-
শুভ নববর্ষ।
চরিত্র
প্রলাপ
------------------
সদাচরণ সদ্ব্যবহার
ভাল মানুষের গুণ।
এসব ছাড়া মানুষ যে
তার মনেতে ঘুণ।
ঘুণে খাওয়া মনটা তার
সদাই খুঁজে ভুল।
আধিপত্য বিস্তারে
থাকে সে ব্যাকুল।
ব্যাকুলতা অস্থিরতায়
জীবন কাটে তার।
পরচর্চার পরিচর্যায়
সময় বেশুমার।
বেশুমারি চাওয়া পাওয়া
বহুরূপী অভিনয়।
মুখে মধু অন্তরে বিষ
সকলেই পায় ভয়।
ভয়ে ভয়ে তারা থাকে
এই বুঝি পরে ধরা।
এসব চরিত্রের মানুষগুলো
মরার আগেই মরা।
মোঃ মুজাহিদুল ইসলাম(১০/০৩/১৮)

Comments
Post a Comment