মানুষ
.... আইরিন আক্তার আঁখি
নারী ও পুরুষের মিলিত এক রুপ
কান্নাতেই শুরু হয় থাকেনা সে চুপ ।
হেলে-দুলে হাটা শেখে পরে দেয় দৌড়
কৈশোরে হাসি - খেলা, যৌবনে নেয় মোড়।
যুবকে বলবান আর বৃদ্ধতে লাঠি,
তারপর মৃত্যু এসে করে সব মাটি ।
জন্ম আর মৃত্যুতে বাধা যার জীবন
তার কথা মনে রাখে ধরার কজন ?
কর্মময় জীবন চায় মুক্তিতে আশা
ঈশ্বরে সব শপে শূন্যতে বাঁধ বাসা।
স্বার্থময় জীবনকে করে দেও মুক্ত,
ত্যাগ আর সততাকে করে নাও যুক্ত ।
শান্তির পতাকা লও ত্যাগ করে অস্ত্র ,
ভালোবাসা তবে হোক জীবনের মন্ত্র
ক্লান্তি
......মোঃ নাহিদ হাসান
অনেক অনেক ক্লান্তি ভর করে আছে।
শরীরের বয়স বারেনি তেমন, কিন্তু মনের বয়স বেড়ে গেছে ।
যতদিন যাচ্ছে আশ্চর্য্য হওয়ার প্রবনতা বা নতুন কিছুর আশা মরে যাচ্ছে
দিন যায় দিন আসে
কিন্তু আশে পাশের সব কিছু সাজানো নাটকের মত চোখে ভাসে।
ক্লান্ত শ্রান্ত মনটার বন্ধন খুলে দেওয়া খুবই দরকার
কিন্তু আমি যে খেলাঘর নাটকের শুধুই একটা নগ্ন্য পুতুল,
সেই সাধ্যকি আছে আমার......



মানুষ কবিতাটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আঁখি আপুকে ৷
ReplyDelete