কবিতা- বোকারাম ও বর্ষা+ভালোবাসা


বোকারাম
----------------
যত বুদ্ধি বাড়ে,
তত লক্ষ্মী ছাড়ে
গুণিজনের কথা।
এখন দেখি বুদ্ধিবাজী
বুদ্ধু সমাজ, কারসাজি
মনে পাই ব‍্যাথা।
চারপাশ চারদিকে
সবজান্তা শমসের।
আর আছে চাপাবাজ
বুঝা দায় রকম ফের।
কথাপটু কিছু আছে
বহুরূপী স্বভাবে
কথা কেনা, কথা বেচা
ব‍্যবহারে তাই পাবে।
কিছু অতি চালাক
অতিশয় পন্ডিত।
কা কা সারাদিন
জ্ঞান নাই হিতাহিত।
এত এত মহাজ্ঞানী
দেখে যাই চমকে।
আসলেই বোকারাম
দাঁড়িয়েছি থমকে।
মোঃ মুজাহিদুল ইসলাম (২৭/০২/১৮)
বর্ষা+ভালোবাসা

-মোঃ বদরুল আলম
বর্ষা মানে তোমায় দেওয়া
প্রথম কদম ফুল ।
বর্ষা মানে মেঘে ঢাকা
তোমার কালো চুল ।
বর্ষা মানে বৃষ্টি শেষে রংধনু রঙ্গে
তোমার গায়ের রঙ ।
বর্ষা মানে দূরে থেকেও
অনেক খানি কাছে ।
বর্ষা মানে মাঝে মাঝে
একটু মিষ্টি হাসি ।
বর্ষা মানে একটু পর পর বলে উঠা
তোমার ভালোবাসি ।


বর্ষায় তুমি
- মোঃ বদরুল আলম
বৃষ্টির ঘন কি রুপালি শিৎ কারে ,
কাঁপছে নিবিড় , সাপেফো শরীরটাকে।
প্রকৃতি যেন অবিরাম দুটো ঢেউ সাঙ্গনে,
কেন ছাদে এলে এই বর্ষায় তুমি ভাঙ্গনের।
তোমার ভেতরে আরও ঝরে কোন ঝাড়ি
আছে কি সেখানে আঁধার গহন বাড়ি ?
তুমি মেঘ ঝরা নিরব মুখর প্রিয়
যেন মৃত্যু পেলো বৃষ্টিতে আজ নতুনের সংজ্ঞার ।
হাত দাও হাত মেঘেদের সংঘাতে
 আমি কেন আসি ।
যেন বৃষ্টিতে আমাদের গল্পটি হল বানভাসি!
তোমার শরীর যদি খুলে দিলে ভাঁজ তার ;
আমি সপে দিব বৃষ্টি গরল রক্তের চিৎকার ।
ভেজা গোধূলির ধমকে সঙ্গী করে
স্পর্শ কি আমার পাচ্ছো না তুমি
আর্তে অঙ্গীকারে ।

Comments