রসনা
উম্মে হাফসা সুমাইয়া
কাস্টার্ড
উপকরণঃ
দুধ (১ লিটার)
কাস্টার্ড পাউডার (২-৩ টেবিল চামচ)
চিনি (স্বাদমত)
আপেল (লাল/সবুজ) (২/৩ টি)\
কলা ২ টি
আঙুর (সবুজ, লাল, কালো প্রয়োজন মত)
আনার (প্রয়োজন মত)
এলাচ/দারুচিনি (স্বাদমত)
বাদাম ও কিশমিশ (প্রয়োজন মত)
প্রস্তুত প্রণালীঃ
ঘন দুধ ১ লিটার, চিনি পরিমান মত, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ এবং
এলাচ, দারুচিনি এক সাথে দিয়ে মিশিয়ে চুলায় জ্বাল দিতে হবে এবং অনবরত নাড়তে হবে।
এরপর মিশ্রণটি নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করতে হবে। এলাচ ও দারুচিনি উঠিয়ে রাখতে
হবে। এবার আপেল, কলা, আঙুর কিউব করে কেটে নিতে হবে এবং এর সাথে এক কাপ আনার সহ সব
ফল ঐ মিশ্রণটিতে মেশাতে হবে এবং পরিবেশন করার সময় উপরে বাদাম ও কিশমিশ দিয়ে সুন্দর
করে পরিবেশন করতে হবে।


Comments
Post a Comment